ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

লোহিত সাগর তীরে বিলাসবহুল দ্বীপে রোনালদোর দুই ভিলা

বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের লোহিত সাগর অঞ্চলে দুটি বিলাসবহুল ভিলা কিনেছেন। তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১৭ সময়
লোহিত সাগর তীরে বিলাসবহুল দ্বীপে রোনালদোর দুই ভিলা ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের লোহিত সাগর অঞ্চলে দুটি বিলাসবহুল ভিলা কিনেছেন। তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে তিনি যুক্ত হয়েছেন ‘রেড সি রেসিডেন্স’ কমিউনিটিতে। সৌদি গেজেট ও গালফ নিউজ’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


রোনালদোর কেনা ভিলা রেড সি ইন্টারন্যাশনাল প্রকল্পের অংশ। ভিলাগুলো ব্যক্তিগত দ্বীপে গড়ে তোলা। মূল ভূখণ্ড থেকে দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। সেখানে যাতায়াতের একমাত্র উপায় নৌকা বা সি-প্লেন। রোনালদো বলেন, প্রথম সফরেই তিনি ও জর্জিনা এই দ্বীপের সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেন। দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করে। তিনি জানান, এখানে তারা শান্তি ও প্রশান্তি খুঁজে পেয়েছেন।


এই দম্পতি একটি তিন শয়নকক্ষের ভিলা কিনেছেন পারিবারিক ব্যবহারের জন্য। পাশাপাশি একটি দুই শয়নকক্ষের ভিলাও কিনেছেন। তারা রিসোর্টটির প্রথম দিকের মালিকদের একজন। ভিলা মালিক হওয়ায় যেকোনো সময় এখানে এসে নিরিবিলি সময় কাটাতে পারবেন।


রেড সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জন পাগানো বলেন, রোনালদোর বিনিয়োগ এই গন্তব্যের আকর্ষণ প্রমাণ করে। এখানে বিলাসিতা, প্রকৃতি ও গোপনীয়তার সুন্দর সমন্বয় রয়েছে। সব স্থাপনা চলছে নবায়নযোগ্য জ্বালানিতে। এখন পর্যন্ত এখানে নয়টি বিলাসবহুল হোটেল চালু হয়েছে। শুরা আইল্যান্ডে আরও ১১টি রিসোর্ট চালুর প্রস্তুতি চলছে। থাকবে গলফ কোর্স, রেস্তোরাঁ, শপিং ও সাংস্কৃতিক কেন্দ্র। রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রিয়াদ, জেদ্দা, দুবাই, দোহা ও মিলানে সরাসরি ফ্লাইট রয়েছে। তাই বিশ্ব তারকাদের জন্য এটি হয়ে উঠছে নিরাপদ ও নিরিবিলি অবকাশকেন্দ্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার