ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

তফসিল ঘোষণার পর কোনো গ্রেপ্তার নয়: ইসি

তফসিল ঘোষণার পর কাউকে আগের মামলায় গ্রেপ্তার করলে নির্বাচন কমিশন (ইসি) হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৪৬ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৪৬ সময়
তফসিল ঘোষণার পর কোনো গ্রেপ্তার নয়: ইসি নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর
তফসিল ঘোষণার পর কাউকে আগের মামলায় গ্রেপ্তার করলে নির্বাচন কমিশন (ইসি) হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, ‘সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়।’

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথামতো কাজ করবেন। পুলিশ ও রাজনীতির দায়িত্ব আমরা পালন করি না। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন গ্রেফতার করা না হয়। ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেফতার করুন, তফসিল ঘোষণার পর গ্রেপ্তার যেন না হয়।’

বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর কাউকে গ্রেফতার করতে পারেন না- সিইসি এই কথা বলেছেন। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে গ্রেফতার করতে হবে তফসিল ঘোষণার আগে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস