ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

আগামী নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ: আইজিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর করার ব্যাপারে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৭ সময়
আগামী নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ: আইজিপি ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর করার ব্যাপারে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, ঐতিহ্যগতভাবে সমন্বিতভাবে প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে পুলিশ। এবারও তার ব্যত্যয় ঘটবে না।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।


আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের তরফ থেকে এই প্রতিশ্রুতি দিতে চাই, প্রধান নির্বাচন কমিশনার এবং সকল নির্বাচন কমিশনারগণকে যে, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এবারের এই নির্বাচন সফল, সুন্দর, শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে, এর ওপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন।


তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাছ থেকে আমাদের কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে অব্যাহত সমর্থন চাই। আমরা সমাজের বিভিন্ন অংশের ছোটখাটো ইস্যুতে দাবি-দাওয়া, রাস্তা অবরোধ এবং হাইওয়ে অবরোধ, সমাজে অস্থিরতা সৃষ্টি- এসব যে প্রচেষ্টা দেখতে পাই, আমরা মনে করি এগুলো বন্ধ করার সময় এসেছে। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেয়া সম্ভব হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন