ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা

নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন: সিইসি

আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:০ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:০ সময়
নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন: সিইসি ছবি : সংগৃহীত

আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন ইসি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে এই অপবাদ আমরা ঘোচাতে চাই।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে ইসির বৈঠকে এসব কথা বলেন তিনি।


সিইসি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। 


কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ভালো কাজ না করলে, আমার ঘুম হারাম হয়ে যায়। আপনারা কাজ না করলে, অথরিটি কাজ করবে না। পুরো সিস্টেমই কাজ করবে না। সিস্টেম ঠিক রাখার দায়িত্ব আপনাদের। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সবাই মিলে পালন করতে হবে। এ সময় সবাইকে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।


তিনি আরও বলেন, আমরা প্রমাণ করতে চাই আমরাও সঠিক, সুষ্ঠু নির্বাচন করতে পারি। আইনের শাসন নিশ্চিত হলে, সেটা সম্ভব।  আইনের প্রয়োগ সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আইন, বিধি বিধানের আলোকে কাজ করলে, ইসি আপনাদের পাশে থাকবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা