ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

‌‘খালেদা জিয়ার যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোট নেতা ও
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৩ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৩ সময়
‌‘খালেদা জিয়ার যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে’ ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোট নেতা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

রোববার (১৫ অক্টোবর) ১২ দলীয় জোটের নেতারা খালেদা জিয়াকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে যান। সেখান থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া ঘুমিয়ে থাকায় ১২ দলীয় জোটের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি। তবে, মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদার খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে জোটের নেতাদের বিস্তারিত ব্রিফিং করেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে সৈয়দ ইবরাহিম বলেন, গতকাল শনিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সিসিইউতে স্থানান্তর করা হয়।

সৈয়দ ইবরাহিম বলেন, খালেদা জিয়া মাল্টিপাল ডিজিসে আক্রান্ত। এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে যা বাংলাদেশে সম্ভব নয়। বিদেশ থেকে চিকিৎসক নিয়ে এসে অপারেশন করালেও পোস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশে নেই বলে দেশে তার আর কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেছেন- বেগম জিয়ার মতো দৃঢ় মনোবল সম্পন্ন রোগী তার ডাক্তারি জীবনে কখনো দেখেননি। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে উনি শারীরিক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। পূর্বেও তার প্রপার ট্রিটমেন্ট হয়নি।

প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে অনতিবিলম্বে জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারকে আহ্বান জানিয়ে ইবরাহিম বলেন, বেগম জিয়ার কিছু হলে এর দায় বর্তমান সরকারকেই নিতে হবে। খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর দোয়াও কামনা করেন ১২ দলীয় জোটের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রমুখ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প