ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শুল্কের চাপে দুর্বল দেশকে পণ্য কিনতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী ফজরের ২ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় অনিয়মের তদন্ত হলেও প্রতিবেদন দাখিল হয়নি ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চকক্ষের প্রয়োজনীয়তা কতটা বাস্তবসম্মত, নাকি শুধু খরচ বৃদ্ধি গ্যাস সিলিন্ডারের সরকারি দামে অনিয়ম, অভিযানে ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা চট্টগ্রাম বন্দর থেকে সরছে বিপজ্জনক রাসায়নিকের ৯ কন্টেইনার, ধ্বংস করতে কোথায় নেওয়া হচ্ছে বুরকিনা ফাসোকে ৭ গোলে ভাসাল আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল

ডিএসসিসি এলাকার সকল নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ব্যবহৃত সকল প্রকার নির্বাচনি প্রচারণা
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
ডিএসসিসি এলাকার সকল নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণ ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ব্যবহৃত সকল প্রকার নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণ করেছে ডিএসসিসি। 


রোববার (২১ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


এতে বলা হয়, গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিএসসিসি আওতাধীন এলাকায় অনুমতিবিহীন সকল ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনি প্রচারপত্র ইত্যাদি স্ব উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্ট সংগঠন, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি. তারিখ হতে সকল ওয়ার্ডের অনুমতিবিহীন সকল বিজ্ঞাপন ও নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণ শুরু হয়। 


এর আগে, ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সকল প্রকার নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে, ডিএসসিসি সফলভাবে নির্ধারিত সময়ের মধ্যে প্রায় সকল প্রকার নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণে সফল হয়। উপর্যুক্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। 


শহরের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ প্রতিপালনে সংশ্লিষ্ট সকলকে আহ্বানও জানায় ডিএসসিসি।  


সেইসাথে, ডিএসসিসি এলাকায় পুনরায় কেউ অননুমোদিত কোনো নির্বাচনি সামগ্রী স্থাপন করলে অথবা বিদ্যমান নির্বাচনি সামগ্রী সম্পর্কিত তথ্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০২২২৩৩৮৬০১৪ নম্বরে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা