ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সিইসির সাথে তিন বাহিনী প্রধানের বৈঠক সম্পন্ন

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক শেষ
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৭ সময়
সিইসির সাথে তিন বাহিনী প্রধানের বৈঠক সম্পন্ন ছবি : সংগৃহীত

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক শেষ হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বেলা ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বৈঠক শেষে তিন বাহিনীর প্রধানরা বের হন।


এর আগে, বেলা ১২টার একটু আগে  সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান ইসি সচিবালয়ে পৌঁছান। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানান। 


জানা গেছে, প্রথমে তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।


বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও নির্বাচনি পরিবেশ বজায় রাখা নিয়ে আলোচনা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ