ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫০ সময়
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন ছবি : সংগৃহীত

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।


পরে সকাল সাড়ে ৯টার দিকে ওই কার্যালয়ে যান জেলা প্রশাসক ইকবাল হোসেন। সকাল ১০টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন।


কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ভবনের পেছন দিকের জানালা দিয়ে আগুন দেয়া হয়। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন অফিসার।


নিরাপত্তারক্ষীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। তারা তখন দোতলায় ছিলেন। ধোঁয়া ও আগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পান।


ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম। জেলা প্রশাসকও দেখেছেন। এখানে স্টোর রুমে একটা আগুনের ঘটনা ঘটছে। এখন কীভাবে আগুন লেগেছে, কিংবা কারা দিয়েছে, খতিয়ে দেখছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি