কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরে সকাল সাড়ে ৯টার দিকে ওই কার্যালয়ে যান জেলা প্রশাসক ইকবাল হোসেন। সকাল ১০টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন।
কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ভবনের পেছন দিকের জানালা দিয়ে আগুন দেয়া হয়। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন অফিসার।
নিরাপত্তারক্ষীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। তারা তখন দোতলায় ছিলেন। ধোঁয়া ও আগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পান।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম। জেলা প্রশাসকও দেখেছেন। এখানে স্টোর রুমে একটা আগুনের ঘটনা ঘটছে। এখন কীভাবে আগুন লেগেছে, কিংবা কারা দিয়েছে, খতিয়ে দেখছি।