ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

উচ্চ শিরে দাঁড়িয়ে নির্ভীক জীবনের অনুপ্রেরণা হাদি: প্রধান উপদেষ্টা

মাথা নত নয়, বরং উঁচু রেখে দাঁড়ানোর সাহস ও নির্ভীক জীবনের জয়গান গেয়ে গেছেন শরিফ ওসমান হাদি— এমন
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৮ সময়
উচ্চ শিরে দাঁড়িয়ে নির্ভীক জীবনের অনুপ্রেরণা হাদি: প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত

মাথা নত নয়, বরং উঁচু রেখে দাঁড়ানোর সাহস ও নির্ভীক জীবনের জয়গান গেয়ে গেছেন শরিফ ওসমান হাদি— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে বক্তব্যে এ কথা বলেন তিনি।


প্রধান উপদেষ্টা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে ওসমান হাদি।


তিনি বলেন, লাখ লাখ মানুষ হাদির কথা শোনার জন্য এসেছে। আমরা ওসমান হাদিক বিদায় দিতে আসিনি। তিনি আমাদের বুকের মধ্যে আছে ও থাকবে। হাদি কথা আমরা পূরণ করবো এই ওয়াদা করছি।


এদিন দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশে তার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেয়া হয়। এর আগে, সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায় হাদির মরদেহ।


এদিকে, ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম জানিয়েছে ইনকিলাব মঞ্চ। কোনো রকম সহিংসতায় না জড়ানোর আহ্বানো জানিয়েছে সংস্থাটি।


এর আগে, হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হন লাখোধিক মানুষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা