ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের

ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরী গাজা, তবে প্রতিবাদে সোচ্চার বিশ্বের অনেকেই। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা তো বটেই; এই বর্বরতাকে গণহত্যা
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের ছবি : সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরী গাজা, তবে প্রতিবাদে সোচ্চার বিশ্বের অনেকেই। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা তো বটেই; এই বর্বরতাকে গণহত্যা আখ্যা দিয়েছে সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশও। কিন্তু গাজা ইস্যুতে রহস্যজনকভাবেই উপসাগরীয় দেশগুলোর তুলনায় ইসরায়েলের প্রতি নমনীয় সংযুক্ত আরব আমিরাত। 


আব্রাহাম অ্যাকর্ডের আওতায় কূটনৈতিক সম্পর্কোন্নয়নের পর থেকেই; তেলআবিবের সাথে সামরিক অংশীদারিত্ব গড়ে তুলেছে আবুধাবি। গাজায় আগ্রাসন শুরুর পরও বন্ধ হয়নি সেই বাণিজ্য। ফ্রান্স ভিত্তিক প্রকাশনা সংস্থা— ইন্টিলিজেন্স অনলাইনের অনুসন্ধানী প্রতিবেদন বলছে, চলতি বছরও ইসরায়েলের ইলবিত সিস্টেমের সাথে গোপনে বিপুল অঙ্কের প্রতিরক্ষা চুক্তি করেছে আমিরাত। 


গত নভেম্বরে, ইলবিত দাবি করে একটি আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে দুই দশমিক তিন বিলিয়ন ডলারের চুক্তি করেছে তারা। নাম প্রকাশ না করলেও তারা জানায় এই চুক্তির মেয়াদ আট বছর। তবে ইন্টিলিজেন্স অনলাইনের দাবি, এই চুক্তি হয়েছিলো সংযুক্ত আরব আমিরাতের সাথে।


প্রতিবেদনে বলা হয়, সামরিক ও বেসামরিক আকাশযানের নিরাপত্তায় ব্যবহৃত ইলেক্ট্রনিক ডিফেন্স সিস্টেম কিনতেই এ চুক্তি। যা পরিচিত জে মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেম নামে। মূলত, লেজার প্রযুক্তির মাধ্যমে আকাশযান লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয়ে ব্যবহৃত হয় এ প্রতিরক্ষা ব্যবস্থা। 


গোপন চুক্তি বা ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদনের বিষয়ে এখনও নিশ্চুপ সংযুক্ত আরব আমিরাত। মন্তব্য করেনি ইসরায়েলের ইলবিত সিস্টেমসও।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ