ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে সড়কে তীব্র যানজট

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে একটি ট্রাক উল্টে গেছে। এতে এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৩৭ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৩৭ সময়
নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে সড়কে তীব্র যানজট ছবি : সংগৃহীত

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে একটি ট্রাক উল্টে গেছে। এতে এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে যা একদিকে প্রায় বনানী পর্যন্ত পৌঁছে যায়। সকাল সাড়ে ৯টার দিকে উল্টে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে বলে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে। 


সকাল ৮টা ৫৩ মিনিটে গুলশান ট্রাফিক বিভাগের পোস্টে জানানো হয়, নিকুঞ্জ-১ এর আউটগোয়িং এ একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ার কারণে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।


দ্রুত সরানোর কার্যক্রম চলমান রয়েছে। 

পরে সকাল সাড়ে ৯টা আরেক পোস্টে বলা হয়, উল্টে যাওয়া ট্রাক সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য ট্রাফিক পুলিশ সদস্যগণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 


এদিকে ভোরে ঘটা এই দুর্ঘটনার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় রাস্তায়।


ভোগান্তিতে পড়তে হয় অফিস ও স্কুলগামীসহ সব যাত্রীকে। এয়ারপোর্ট রোড ধরে যানজট পৌঁছে যায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত। এ ছাড়া মাটিকাটা ফ্লাইওভার ধরে মিরপুরের কালশী পর্যন্ত যানজট পৌঁছে গেছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস