ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

হাদির দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, গুলির অংশ বের করা না হলে অবনতির শঙ্কা

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত আরেকটি
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৭ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৭ সময়
হাদির দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, গুলির অংশ বের করা না হলে অবনতির শঙ্কা ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন। মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি। সেটা সম্ভব না হলে অবস্থার আরও অবনতির শঙ্কা আছে। কিন্তু তার শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত না।


হাসপাতাল ও তার চিকিৎসায় দেখভালের জন্য যুক্তদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে।


এর মধ্যে একাধিক মাধ্যম থেকে জানা যাচ্ছে, উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেয়ার কথা চলছে। তবে এ মুহূর্তে সেটা তার জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই তার পূর্ণাঙ্গ ও যথোপযুক্ত চিকিৎসা সম্ভব।


আরও জানা গেছে, হাদির মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গ সক্রিয় রয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা ও পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে, একইসাথে বিষয়টি তার শরীরের ওপর-ও নির্ভরশীল।


প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে।


হাদির চিকিৎসার দেখভাল করতে তার সঙ্গে গিয়েছেন বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ