ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

প্রার্থীদের কাছে অস্ত্র রাখার সঙ্গে আচরণবিধির কোনও বিরোধ নেই: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচনে প্রার্থীদের কাছে অস্ত্র রাখার সঙ্গে আচরণবিধির কোনও বিরোধ নেই।
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
প্রার্থীদের কাছে অস্ত্র রাখার সঙ্গে আচরণবিধির কোনও বিরোধ নেই: ইসি সচিব ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচনে প্রার্থীদের কাছে অস্ত্র রাখার সঙ্গে আচরণবিধির কোনও বিরোধ নেই। প্রয়োজনে নির্বাচনী আচরণবিধি সংযোজন বা বিয়োজন করা হবে। তবে এ বিষয়ে এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়নি।


বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।


তিনি বলেন, ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসির সঙ্গে সমঝোতা হয়েছে। তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবে। দলটির নেতৃত্বে থাকবে আইভার্স ইজাবস। মোট ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবেন।


ইসি সচিব আরও বলেন, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী পর্যবেক্ষক দলটিকে সুবিধা দেয়া হবে। তবে তাদের প্রটোকল মানতে হবে। এ সময়  কিছু ইকুইপমেন্ট তারা নিয়ে আসবেন বলেও জানান তিনি।


প্রসঙ্গত, ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর গত সোমবার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নীতিমালা জারি করে সরকার।


লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা হিসেবে এতে বলা হয়, সরকার কর্তৃক স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করা ব্যক্তি, উপযুক্ত কর্তৃপক্ষ থেকে যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের শারীরিক ও মানসিক সক্ষমতা এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকলে তাদের অস্ত্রের লাইসেন্স দেয়া হবে। এক্ষেত্রে ব্যক্তিগত আয়কর প্রদান শিথিল করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ