ঢাকা | |
সংবাদ শিরোনাম :
খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী

বাঙালি কখনো সাম্প্রদায়িকতার কাছে পরাজিত হয় না : তথ্যমন্ত্রী

বাঙালি কখনো সাম্প্রদায়িকতার কাছে পরাজিত হয় না তবে, নির্বাচন এলে সাম্প্রদায়িক অপশক্তি ফণা তোলার চেষ্টা করে বলে মন্তব্য
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৩, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৩, সকাল ৯:৫৫ সময়
বাঙালি কখনো সাম্প্রদায়িকতার কাছে পরাজিত হয় না : তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ
বাঙালি কখনো সাম্প্রদায়িকতার কাছে পরাজিত হয় না তবে, নির্বাচন এলে সাম্প্রদায়িক অপশক্তি ফণা তোলার চেষ্টা করে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ। শনিবার (১৪ই অক্টোবর) সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত শুভ মহালয়া অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। 

তিনি বলেন, দেশের নিরাপত্তা ও মানুষের সামর্থ্য আছে বলেই দিন দিন দূর্গা মণ্ডপের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে সব উৎসবে হিন্দু-মুসলিম-খৃষ্টান-বৌদ্ধ সবাই যোগ দেয়। তাই ধর্মের গণ্ডি পেরিয়ে উৎসবগুলো সার্বজনীন রূপ লাভ করে।  

তিনি আরও বলেন, আমাদের দেশে প্রতিবছর পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে। দেশের নিরাপত্তা এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, মানুষের সামর্থ্য আছে বলে সম্ভব হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা ধর্ম পালন করতে গিয়ে ধর্মের মূলবাণী থেকে দূরে সরে যাই। এ কারণেই পৃথিবীতে এত হানাহানি।

মহালয়া শুরুর এক সপ্তাহের মধ্যেই শুরু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ মুহূর্তে মণ্ডপগুলোতে চলছে দুর্গা প্রতিমা তৈরির শেষ সময়ের ব্যস্ততা। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে দুর্গাপূজা। আর ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা