ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টে আজ টানা দ্বিতীয় জয়টি পেয়েছে দাপুটে। দুবাইয়ে আজ নেপালকে
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টে আজ টানা দ্বিতীয় জয়টি পেয়েছে দাপুটে। দুবাইয়ে আজ নেপালকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।


এ জয়ে সেমিফাইনালের পথ সহজ করেছে বাংলাদেশ।


৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে আজিজুল হাকিম তামিমের দল। আফগানিস্তানের বিপক্ষে যদি শ্রীলঙ্কা জয় পায় তাহলে আজই শেষ চার নিশ্চিত হবে বাংলাদেশের। সঙ্গে শ্রীলঙ্কারও। তখন দুই দলের মুখোমুখি দেখায় যে দল জিতবে তারাই গ্রুপ সেরা হবে।

আগামী পরশু দিন এই দুবাইয়ে ম্যাচটি হবে।

নেপালের দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ২৯ রানে ২ উইকেট হারায় তারা। তবে ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রেখে ঠিকই দলের জয় নিশ্চিত করেছেন জাওয়াদ আবরার।


৭ চার ও ৩ ছক্কায় খেলেছেন ম্যাচসেরা ৭০ রানের ইনিংস।

শুরুর ধাক্কা সামলাতে তৃতীয় উইকেটে জাওয়াদকে দারুণ সঙ্গ দিয়েছেন কালাম সিদ্দিকী। দুজনে মিলে গড়েছেন ৯২ রানের জুটি। তবে সতীর্থর মতো জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ৩৪ রান করা সিদ্দিকী। জাওয়াদের সঙ্গে হাসিমুখে মাঠ ছেড়েছেন ১২ রানের অপরাজিত ইনিংস খেলা রিজান হোসেন।


বাংলাদেশের জয়ের অর্ধেক কাজটা সেরে রাখেন বোলাররা। নেপালকে ১৩০ রানে অলআউট করে। প্রতিপক্ষের দুই ওপেনার সাহিল প্যাটেল ও নিরজ কুমার যাদব ৪০ রানের জুটি গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। 


দারুণ বোলিংয়ে নেপালকে উইকেট হারাতে বাধ্য করেছেন মোহাম্মদ সবুজ ও সাদ ইসলামরা। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া সবুজের বিপরীতে ২টি করে উইকেট নিয়েছেন তিন জন। অধিনায়ক আজিজুল তামিমের সঙ্গে সেই তালিকায় আছেন সাদ ও শাহরিয়ার আহমেদ। বাকি উইকেটটি নিয়েছেন শাহরিয়ার আল-আমিন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন আটে নামা অভিষেক তিওয়ারি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু