ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

হাদিকে নিয়ে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স

সিঙ্গাপুরের উদ্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেয়া হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতোমধ্যেই তাকে বহনকারী বিমানটি বিমানবন্দর
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১৬ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১৬ সময়
হাদিকে নিয়ে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরের উদ্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেয়া হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতোমধ্যেই তাকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে।


এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে বিমানটি।


বিমানে সিঙ্গাপুর পৌঁছতে সময় লাগতে পারে প্রায় সাড়ে তিন ঘণ্টার মত। ভেতরে হাদির চিকিৎসার জন্য রয়েছেন ২ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ নার্স। এছাড়া হাদির বড় ভাই যাচ্ছেন সঙ্গে।


এদিকে, দু'দিন পেরিয়ে গেলেও কোনো উন্নতি নেই হাদির স্বাস্থ্য পরিস্থিতির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ার হাসপাতালের আইসিইউ'তে। রোববার চিকিৎসকরা জানান, ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্ক অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রক্তচাপের ওঠানামা বেড়েছে হাদির।হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। আজ এখনও পর্যন্ত নতুন করে ওসমান হাদির শারিরীক অবস্থার তথ্য দেয়নি মেডিকেল টিম। ওসমান হাদির রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট চলমান আছে।


এর আগে, রোববার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এদিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় পরদিন দুপুরে হাদিকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা