ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

শৈলকুপায় সেচপাম্বের পাশে পড়ে ছিল কৃষকের মরদেহ

ঝিনাইদহের শৈলকুপায় মাঠে সেচপাম্পের পাশ থেকে সোহাগ ফকির (২৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪৩ সময়
শৈলকুপায় সেচপাম্বের পাশে পড়ে ছিল কৃষকের মরদেহ ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় মাঠে সেচপাম্পের পাশ থেকে সোহাগ ফকির (২৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারইপাড়া মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 


নিহত সোহাগ ফকির শৈলকুপা পৌরসভার হাবিবপুর মধ্যপাড়া গ্রামের মনিরুল ইসলাম ফকিরের ছেলে।


পুলিশ ও বারইপাড়া গ্রামের কৃষকেরা জানান, বিকাল ৩টার দিকে তারা বারইপাড়া মাঠে সেচপাম্পের পাশে সোহাগের মরদেহ দেখতে পায়। তার শরীরের মাজার দিকে কালশিটে দাগ ও চামড়া উঠে যাওয়া অবস্থায় দেখতে পায় তারা। তাদের ধারণা, সেচপাম্পের ঘরের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ঘটতে পারে। তবে সেচপাম্প থেকে ৫০/৬০গজ দূরে মরদেহ পড়েছিল, যেখানে বিদ্যুতের কোনো তার বা খুঁটি ছিল না। তাদের দাবি, সেচপাম্প পরিচালনাকারী উজ্জল হোসেন দুপুরের দিকে মাঠের কৃষকদের ও নিহতের পরিবারের সদস্যদের জানান কৃষক সোহাগ বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। তবে এরপর থেকে উজ্জল আর সেচপাম্পে ফেরেনি বা মরদেহ কীভাবে পাম্প থেকে দূরে পড়েছিল সে ব্যাপারে কিছু বলেননি।


তবে এ বিষয়ে জানতে উজ্জল হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।


নিহত সোহাগের বাবা মনিরুল ফকির জানান, সকাল ৮টার দিকে তিনি ছেলেসহ মাঠে পেঁয়াজ বুনতে যান। কিছুক্ষণ পর ছেলে জানায় তার শরীর ভাল নয় অসুস্থতা বোধ করছেন। ছেলে জমিতে না ফেরায় তিনি ভেবেছেন সে বাড়িতে চলে গেছেন। এরপর তিনি বাড়ি ফিরে জানতে খবর পান ছেলে মারা গেছেন। স্থানীয় কৃষকদের মাধ্যমে তিনি জানতে পারেন তার ছেলে গ্যাসটিকের ওষুধ খান এবং টয়লেট করতে সেচপাম্পের দিকে গিয়েছিলেন।


এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলটি পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে ওই কৃষকের মৃত্যু হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার