ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লাশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত
  • আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১ সময়
ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লাশি ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য পঞ্চগড় সীমান্ত এলাকায় বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। 


শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি যমুনা টিভিকে নিশ্চিত করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অন্য দেশ থেকে কোনো দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে তারা। 


বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ব্যাটালিয়ন সদর ও বিওপির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহলদল মোতায়েন করে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


বিশেষ টহলের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চলাচলকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে। একই সাথে ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইসিপি দিয়ে যাতায়াতকারী সব যানবাহন ও যাত্রীদের নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি কে-৯ ইউনিটের (ডগ স্কোয়াড) মাধ্যমে বিশেষ তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।


পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কোনো সন্দেহভাজন ব্যক্তি যাতে পার্শ্ববর্তী দেশে পালাতে না পারে, সে বিষয়ে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে সীমান্ত নিরাপত্তা জোরদার রয়েছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার