ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম গতিশীল করবো: আসিফ নজরুল

ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া আনন্দের। তবে ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার পর দেশে যে পরিস্থিতি বিরাজ
  • আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩ সময়
  • আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩ সময়
স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম গতিশীল করবো: আসিফ নজরুল ছবি : সংগৃহীত

ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া আনন্দের। তবে ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার পর দেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেখানে খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।


শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর একথা বলেন তিনি।


এই মন্ত্রণালয়ের আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন নতুন দায়িত্ব নেয়া আসিফ নজরুল। আগের উপদেষ্টা যুব ও ক্রীড়া ক্ষেত্রে অনেক সফলতা এনে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।


সেই ধারাবাহিকতা এগিয়ে নেয়ার চেষ্টা করা হবে বলে আশা প্রকাশ করে বলেন, দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। এছাড়া ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের গতি আনাকে অগ্রাধিকার দেয়া হবে।


দেশে চলমান পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছি এটা বলতে পারবো না। তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার স্কোপ থাকলে নেব। আর হচ্ছে ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে, সেগুলোকে কীভাবে অ্যাক্টিভেট করা যায় সেটা চেষ্টা করব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা