নারায়ণগঞ্জের ফতুল্লার লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় এক বাল্কহেডডুবির ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, ‘আজ রবিবার সকালের দিকে লঞ্চের ধাক্কায় এ ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে লঞ্চের দায়িত্বে থাকা লোকজন সাঁতার কেটে পালিয়ে যান। আমরা লঞ্চটিকে আটক করেছি। আর বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় এটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।’ তিনি আরো জানান, বালুবোঝাই বাল্কহেডটিতে ৫ জন লোক ছিলেন।
তারা প্রত্যেকেই সাঁতরে পাড়ে উঠে আসেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন