ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কার বন্যায় দুই হাজারের বেশি নিহত ও নিখোঁজ

ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে শনিবার পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছে বলে
  • আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৯ সময়
  • আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৯ সময়
ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কার বন্যায় দুই হাজারের বেশি নিহত ও নিখোঁজ ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে শনিবার পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছে বলে সরকারি তথ্যে জানা গেছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে নজিরবিহীন বন্যা, ভূমিধস, ঝড় ও ঘূর্ণিঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপরই রয়েছে শ্রীলঙ্কা।


ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সুমাত্রা দ্বীপে এখন পর্যন্ত ৯৯৫ জন নিহত হয়েছে এবং ২২৬ জন নিখোঁজ রয়েছে।


উদ্ধার কার্যক্রম চলমান থাকায় আহতের সংখ্যা ৫ হাজারেরও বেশি। উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’-এর প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪০ জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ১৭ নভেম্বর ঝড়টি আঘাত হানার পর থেকে এখনো ২১১ জন নিখোঁজ রয়েছে।


এই দুর্যোগে শ্রীলঙ্কায় ১৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১ লাখ ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫ হাজার ৭০০টির বেশি ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।


জাতিসংঘ জানিয়েছে, দক্ষিণ থাইল্যান্ডে অন্তত ১৮৫ জন নিহত হয়েছে এবং ৩৬৭ জন এখনো নিখোঁজ রয়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে ভারতে ৪ জন এবং মালয়েশিয়ায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ