ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

নির্বাচন ঘিরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে: রিজওয়ানা হাসান

সরকার যখন নির্বাচনের দিকে যাচ্ছে তখন একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে বলে মন্তব্য করেছেন সদ্য তথ্য ও
  • আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৭ সময়
  • আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৭ সময়
নির্বাচন ঘিরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে: রিজওয়ানা হাসান ছবি : সংগৃহীত

সরকার যখন নির্বাচনের দিকে যাচ্ছে তখন একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে বলে মন্তব্য করেছেন সদ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়া উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে দায়িত্ব গ্রহণ করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


এসময় নির্বাচনের ভীত নড়বড়ে করতেই এমন আক্রমণ বলে মন্তব্য করে তিনই। তবে নির্বাচনের মাধ্যমে জনগণ অপতৎপরতার জবাব দেবে বলেও আসা প্রকাশ করেন। তিনি বলেন, সকল অপরাধীকে ধরার জন্য সরকার তৎপর আছে।


হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম আগেও গ্রেফতারের পর জামিনে বের হওয়ার ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতা নিয়ে প্রশ্নে রিজওয়ানা হাসান বলেন, সরকারে সমন্বয় না থাকলে অপরাধ প্রবণতা আরো বাড়তো। সম্প্রচার আইন নিয়ে বলেন, এটি শেষ পর্যায়ে। এছাড়াও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।


গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চেয়ে তিনি বলেন, খণ্ডিত তথ্য দেখতে চান না। উপদেষ্টা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ। কিন্তু, অনেক আগের ঘটনা হওয়ায় তথ্য-প্রমাণ ও আলামত নিয়ে জটিলতা আছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা