ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

মেসি উন্মাদনায় কলকাতায় চরম বিশৃঙ্খলা

ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে এক ঝলক দেখতে কলকাতার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কমপক্ষে এক লাখ
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪২ সময়
মেসি উন্মাদনায় কলকাতায় চরম বিশৃঙ্খলা ছবি : সংগৃহীত

ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে এক ঝলক দেখতে কলকাতার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কমপক্ষে এক লাখ দর্শক। সবার উদ্দেশ্য একটাই- প্রিয় তারকাকে খুব কাছ থেকে দেখার সুযোগ। তবে, মেসিকে ঘিরে ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ ও উদ্যোক্তারা।


শনিবার (১৩ ডিসেম্বর) সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে মেসি উন্মাদনায় বিশৃঙ্খলা এক পর্যায়ে চরমে পৌঁছায়। দর্শকদের অভিযোগ, মাঠে মেসির সঙ্গে প্রচুর ভিড় থাকায়, মেসিকে দেখতেই পাননি দর্শকরা। ক্ষুব্ধ দর্শকরা আসন থেকে ছোড়েন পানির বোতল। ফলে, নির্ধারিত সময়ের আগেই মাত্র ২০ মিনিটেই মাঠ ছাড়েন মেসি।


মেসিকে মাঠ থেকে বের করার সময় গ্যালারি থেকে সমস্ত দর্শক মাঠে ঢুকে পড়ে। ফলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয় সময় দুপুর ২টায় কলকাতা ছাড়ার কথা থাকলেও ১২টা ২০ মিনিট নাগাদ শহর ছাড়েন এই মহাতারকা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ