ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে: প্রেস সচিব

নির্বাচনকে সামনে রেখে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্তর্বর্তী সরকার সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে। নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৭ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৭ সময়
নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে: প্রেস সচিব ছবি : সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্তর্বর্তী সরকার সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে। নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। 


তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩টি আইন অনুমোদন হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার ও খেজুরের আমদানি শুল্কও কমানো হয়েছে। এছাড়া দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।


প্রেস সচিব আরও বলেন, গত ১৬ মাসে দুই হাজার আন্দোলন হয়েছে। তবে কোনো ক্ষেত্রেই সরাসরি গুলিবর্ষণ করা হয়নি। আগামীতে দাবি-দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করা হলে কঠোরভাবে দমন করা হবে। এ সময় দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।


মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ৩৬ জনের প্রত্যেক পরিবারকে এককালীন ২০ লাখ টাকা করে দেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি আহতদেরও এককালীন ৫ লাখ টাকা ও ফ্রি চিকিৎসা সেবা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন