ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ভেনেজুয়েলা উপকূলে ট্যাংকার জাহাজ জব্দ, যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা

এবার ভেনেজুয়েলা উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কোস্টগার্ড নেতৃত্বাধীন একটি দলের অভিযানে আটক করা
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
ভেনেজুয়েলা উপকূলে ট্যাংকার জাহাজ জব্দ, যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা ছবি : সংগৃহীত

এবার ভেনেজুয়েলা উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কোস্টগার্ড নেতৃত্বাধীন একটি দলের অভিযানে আটক করা হয় নৌযানটি।


স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


তিনি বলেন, ভেনেজুয়েলার উপকূলে একটা ট্যাংকার জব্দ করা হয়েছে। জব্দ করা ট্যাংকারগুলোর মধ্যে সবচেয়ে বড় এটা। এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।


এই মিশনে অংশ নেয় যুক্তরাষ্ট্রের দুটি হেলিকপ্টার, ১০ কোস্টগার্ড বাহিনী, ১০ মেরিনসহ বিশেষ বাহিনীর বেশ কয়েকজন সদস্য। অভিযানটির একটি ভিডিও প্রকাশ করেছে ওয়াশিংটন।


অভিযোগ উঠেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে ইরান যাচ্ছিলো ট্যাংকারটি। নৌযানটির নাম 'দ্য স্কিপার'। তবে এর মালিকানার বিষয়টি খোলাসা করেনি যুক্তরাষ্ট্র।


এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা প্রশাসন। ওয়াশিংটনের বিরুদ্ধে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগ তুলে কারাকাস বলছে, ওয়াশিংটনের সব পদক্ষেপই ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ।


এর আগে দেশটি অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্র আসলে তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ