ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

গাইবান্ধায় সাংবাদিকতা করা শিক্ষকদের তথ্য চেয়ে শিক্ষা কর্মকর্তার পত্র জারি

গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় কর্মরত এমন শিক্ষক-কর্মচারীদের তালিকা চেয়ে পত্র জারি করেছে জেলা শিক্ষা অফিস, যারা শিক্ষকতার পাশাপাশি
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
গাইবান্ধায় সাংবাদিকতা করা শিক্ষকদের তথ্য চেয়ে শিক্ষা কর্মকর্তার পত্র জারি ছবি : সংগৃহীত

গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় কর্মরত এমন শিক্ষক-কর্মচারীদের তালিকা চেয়ে পত্র জারি করেছে জেলা শিক্ষা অফিস, যারা শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা বা আইন পেশায় যুক্ত আছেন। এ সংক্রান্ত তথ্য আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।


বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। তার স্বাক্ষরিত পত্রটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলার সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট পাঠানো হয়েছে।


পত্রে বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আওতাধীন এমপিওভুক্ত বিদ্যালয় ও মাদ্রাসার যেসব শিক্ষক-কর্মচারী সাংবাদিকতা বা আইন পেশায় কর্মরত, তাদের সম্পূর্ণ তথ্য জেলা শিক্ষা অফিসে পাঠাতে হবে।


এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান জানান, সরকারের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা মূল দায়িত্বের পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশাসহ কোনো ধরনের 'আর্থিক লাভজনক' পেশায় সম্পৃক্ত থাকতে পারবেন না।


তিনি আরও বলেন, নির্ধারিত নীতিমালা বাস্তবায়ন এবং পর্যবেক্ষণের অংশ হিসেবে গাইবান্ধার সাত উপজেলায় এ তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তালিকা পরবর্তীতে সংশ্লিষ্ট উচ্চ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস