ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে : জি এম কাদের

মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৩, দুপুর ৪:২ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৩, দুপুর ৪:২ সময়
মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে : জি এম কাদের ছবি : সংগৃহীত
মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সরকারের বেঁধে দেয়া দামের চেয়েও অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে ডিম, পিয়াঁজ ও আলু। দেখার যেনো কেউ নেই। দ্রব্যমূল্য উর্ধগতিতে সাধারণ মানুষের মাঝে হাহাকার উঠেছে।

আজ বুধবার (১১ অক্টোবর) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, গেলো ১৪ সেপ্টেম্বর ৬৪ থেকে ৬৫ টাকায় প্রতিকেজি পিয়াঁজ, ৩৫ থেকে ৩৬ টাকায় প্রতি কেজি আলু এবং ডিমের ডজন ১৪৪ টাকা নির্ধারণ করে দেয় সরকার। প্রকৃত সত্য হচ্ছে সরকার নির্ধারিত মূল্যে একদিনও ডিম, পিয়াঁজ ও আলু বিক্রি হয়নি বাজারে। বর্তমানে বাজারে প্রতিকেজি পিয়াঁজ ১০০ থেকে ১০৫ টাকা, প্রতিকেজি আলু ৫০ থেকে ৫৫ টাকা এবং ডিমের ডজন ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আয় না বাড়লেও ব্যয় কয়েকগুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে উল্লেখ করে জি এম কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নামে আইওয়াশ চলছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সাধারণ মানুষের অভিযোগ ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মুনাফালোভিদের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে সরকার দেশের মানুষের কষ্ট দেখতে পায় না।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে এখনই বাজার নিয়ন্ত্রণ ও চাহিদা মোতাবেক সরবরাহ করতে হবে। সঙ্গে সঙ্গে মজুদদারী সিন্ডিকেটের বিরুদ্ধেও আইনী পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’