ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোকজন : শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোকজন। যখনই কোনো আঘাত
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৪৯ সময়
উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোকজন : শেখ হাসিনা ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোকজন। যখনই কোনো আঘাত এসেছে তখনই আমার দলের লোকজন মানবঢাল বানিয়ে আমার জীবন রক্ষা করেছে।

বলেন, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচন নিয়ে আমাদের চিন্তা নেই। জনগনের ভোট আমাদের আছে। তবে জাতীয় ও আন্তর্জাতিক কিছু চক্রান্ত-ষড়যন্ত্র সব সময় থাকে। তবে ওটা ভয় পাই না। গ্রেনেড, গুলি, বোমা, সেই বিশাল সাইজের বোমা, সবই তো মোকাবেলা করে এই পযর্ন্ত চলে এসেছি। আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়, সেই কাজ সম্পন্ন না হওয়া পযর্ন্ত আল্লাহই রক্ষা করেন। উপরে আল্লাহ, নিচে আমার দলের লোক। যখনই জীবনে আঘাত এসেছে আমার দলের মানুষই আমাকে মানব ঢাল রচনা করে নিজেদের জীবন দিয়ে রক্ষা করেছে। কাজেই দেশের মানুষের জন্য কাজ করার যে সুযোগ পেয়েছি সেটাই সবচেয়ে বড় পাওয়া।

বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

শেখ হাসিনা আরও বলেন, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা তার আমরা থেকে দূরে না, আমাদের উপরও ধাক্কা আসে। সব কিছু তো আমাদের হাতে না। সেজন্য আমি সকলকে আহবান করেছিলাম, এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। যে যা কিছু পারেন উৎপাদন করেন। আমাদের খাদ্য উৎপাদন আমরা নিজেরেই করবো। বিভিন্নভাবে উৎপাদনমুখী হতে হবে সবাইকে।

জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে জিনিসের দাম, খাবার জিনিসের দাম অতিরিক্ত বেশি। ইতিমধ্যে আপনারা জানেন সাউথ আফ্রিকা, আমেরিকা, লন্ডনসহ বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। দেখেছি সেখানে কি পরিমাণ জিনিসের দাম। আমাদের মানূষ অত্যান্ত দক্ষ। আমরা যদি চেষ্টা করি, আমাদের খাদ্য আমরা উৎপাদন করি তাহলে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও দিতে পারি। আর ইতিমধ্যে বিদেশেও যাচ্ছে।

কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, অমি কৃতজ্ঞাতা জানাই প্রথমে আমার কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর কাছে। সেখান থেকে আমি বারবার নির্বাচিত হই। সব এমপিরা ছোটে তাদের এলাকার জন্য, আর আমাকে দেখতে হয় তিন’শ এলাকা, ১৭ কোটি মানুষকে। আমার সৌভাগ্য এটাই কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসী আমাকে দেখে। আমার জন্য কাজ করে এবং আমাকে দু:চিন্তা থেকে মুক্ত দেয়। যে কারনে আমি একেবারে নিবেদিত প্রাণ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারি। কাজের আমার দায়িত্বটাতো আপনাদেরই হাতে, আপনারই নিয়েছেন, সেটাই তো আমার সবচেয়ে বড় সৌভাগ্য।

এর আগে বেলা এগারোটার দিকে টুঙ্গিপাড়ার নিজ বাড়ি থেকে পায়ে হেটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছানোর পর স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয় তাকে। 

এর আগে ছোট বোন শেখ রেহানা ও তার পরিবার সদস্যদের নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে রওনা হয়ে সড়কপথে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছে ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন সরকারপ্রধান। এরপর মাওয়া স্টেশন থেকে থেকে রেলযোগে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ১টা ৫৯ মিনিটে ভাঙ্গা রেলস্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

এরপর তিনি ভাঙ্গা ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জনসভায় বক্তব্য শেষে বিকেল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়িতে যান তিনি। সেখানে রাত্রিযাপন করেন প্রধানমন্ত্রী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’