ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

জয়পুরহাটে জমি নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ, আহত ৯

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের চাকলমুয়া গ্রামে বাবার সম্পত্তি নিয়ে দুই আপন ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩১ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩১ সময়
জয়পুরহাটে জমি নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ, আহত ৯ ছবি : সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের চাকলমুয়া গ্রামে বাবার সম্পত্তি নিয়ে দুই আপন ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে আইল (সীমানা) দেওয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রিনা খাতুনকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


আহতদের মধ্যে রয়েছেন মৃত তায়েব উদ্দিন মন্ডলের দুই ছেলে—মতলেব হোসেন ও রেজাউল হোসেন এবং তাদের পরিবারের সদস্যরা।


মতলেবের দুই ছেলে একরামুল ও এনামুল হক, স্ত্রী রেবেকা বেগম, ছেলের স্ত্রী ছেলিনা খাতুন, ভাবী শায়েস্তা বিবি, ভাতিজা শামীম হোসেন ও মেয়ে রিনা খাতুনও সংঘর্ষে আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, খবর পেয়ে তারা দ্রুত মাঠে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবার ২০ শতাংশ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে রেজাউল তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে ওই জমিতে আইল দিতে যান।


খবর পেয়ে বড় ভাই মতলেবও নিজের পরিবারকে সঙ্গে নিয়ে সেখানে ছুটে গিয়ে বাধা দেন। প্রথমে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি চলতে থাকলেও কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা চরমে ওঠে। দুই পক্ষের ছেলেরা লাঠি, রড ও হাঁসুয়া নিয়ে একে অপরের ওপর হামলে পড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আহত এনামুল হক হাসপাতালে শয্যায় শুয়ে অভিযোগ করে জানান, তাদের দাদার অংশ হিসেবে যে জমিটি তাদের দখলে ছিল সেটি জোর করে নিজের নামে নিতে চান রেজাউল।


তিনি দাবি করেন, চাচা ও চাচার পরিবার পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে এবং তারা শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন।

অন্যদিকে রেজাউলের জামাই শরিফুল ইসলাম জানান, তার শ্বশুরের প্রাপ্য জমি বড় ভাই মতলেব দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন। এ বিষয়ে গ্রামে বহুবার সালিস হলেও কোনো সমাধান হয়নি। বুধবার জমিতে আইল দিতে গেলে মতলেব ও তার পরিবারের সদস্যরা হামলা চালান বলে তিনি অভিযোগ করেন।


স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন জানান, জমিকে কেন্দ্র করে দুই পরিবারের এই বিরোধ কমপক্ষে কয়েক বছর ধরে চলছে।


বহুবার সালিস বৈঠক হলেও সমাধান হয়নি। আজকের সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে কালাই থানার ওসি তদন্ত নিপেন্দ্রনাথ সিংহ জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ