ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি, নির্বাচনে সহায়তার আশ্বাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়
ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি, নির্বাচনে সহায়তার আশ্বাস ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। সিইসির সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন সিইসি। তা জেনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত সাহায্য দরকার সব সহায়তা করবেন বলে জানিয়েছেন।


বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।


তিনি জানান, বৈঠকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন নিয়ে কথা হয়েছে। পাশাপাশি, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয়ে জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।


এদিকে, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে বঙ্গভবনে যাওয়া প্রতিনিধি দলটি নির্বাচন ভবনের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে সিইসির সভাপতিত্বে বৈঠকে বসছেন কমিশনাররা। তারপরই জানা যাবে, কখন ঘোষণা আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের।


আসছে নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে সিইসির ভাষণ রেকর্ড করার জন্য আজ বিকেল ৪টায় ইসিতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডাকা হয়েছে। রেওয়াজ আছে, যেদিনই ভাষণ রেকর্ড করা হয় এবং রাষ্ট্রপতির সঙ্গে ইসি সাক্ষাৎ করে সেদিনই তফসিল দেয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ