ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) রচিত হলো নতুন ইতিহাস। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন লিওনেল
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৪ সময়
ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) রচিত হলো নতুন ইতিহাস। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এমএলএসের তিন দশকের ইতিহাসে এ কীর্তি এর আগে আর কেউ করতে পারেননি।


এর আগে, ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। এ বছর তার দল ইন্টার মায়ামি মেসির নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে। এ ম্যাচে দুটি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন তারকা।


৭০ শতাংশের বেশি ভোট পেয়ে এমভিপি নির্বাচিত হয়েছেন এই ফুটবল মহাতারকা। আর মাত্র ১১ শতাংশ ভোট পেয়েছেন মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী সান ডিয়েগোর উইঙ্গার আন্দেরস ড্রাইয়ার।


ইন্টার মায়ামির হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন মেসি। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি ছিলেন মৌসুমের সেরা পারফরমার। টানা নয় ম্যাচে অন্তত তিনটি করে গোলে অবদানের অনন্য কীর্তিও গড়েছেন তিনি।


এছাড়া, এক মৌসুমে ১০টি ম্যাচে একাধিক গোল করার রেকর্ডও ওঠে এই আর্জেন্টাইনের নামের পাশে। এর আগে সর্বোচ্চ আটটির রেকর্ড ছিল স্টার্ন জন, মামাদু দিয়ালো ও জ্লাটান ইব্রাহিমোভিচের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ