ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

থাইল্যান্ড কম্বোডিয়াকে সংঘাত থামাতে আহ্বান যুক্তরাষ্ট্রের

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলতে থাকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গোলাবর্ষণ
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৩ সময়
থাইল্যান্ড কম্বোডিয়াকে সংঘাত থামাতে আহ্বান যুক্তরাষ্ট্রের ছবি : সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলতে থাকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গোলাবর্ষণ ও পাল্টাপাল্টি বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন পাঁচ লাখের বেশি মানুষ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার (৯ ডিসেম্বর) বলেন, দুই দেশকে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অক্টোবর মাসে স্বাক্ষরিত শান্তি–সমঝোতার নির্দেশনা মেনে তাৎক্ষণিকভাবে হামলা বন্ধ করতে হবে। 


এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি প্রয়োজনে দ্রুতই 'ফোন করবেন'।


থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয়েই একে অপরকে নতুন করে যুদ্ধ শুরুর জন্য দায়ী করছে। থাইল্যান্ড বলছে, তাদের সামরিক পদক্ষেপ ছিল 'সীমিত'। আর কম্বোডিয়ার অভিযোগ—থাই বাহিনী ঐতিহাসিক মন্দিরসহ ‘পবিত্র সাংস্কৃতিক স্থাপনা’ লক্ষ্য করে আগ্রাসী হামলা চালিয়েছে।


তিন দিনের সংঘর্ষে কম্বোডিয়ার সাতজন ও থাইল্যান্ডের তিনজন নিহত হয়েছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সীমান্তবর্তী ছয়টি প্রদেশ থেকে ৪ লাখের বেশি মানুষকে ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। অন্যদিকে কম্বোডিয়া জানিয়েছে, তাদের পাঁচটি প্রদেশে অন্তত ১ লাখ মানুষ আশ্রয়ে গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ