ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষ উদ্ধার, নতুন যে তথ্য পাওয়া গেল

আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে ডুবোযান টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন প্রকৌশলীরা। একইসঙ্গে টাইটানে আরোহীদের অনুমিত দেহাবশেষও উদ্ধার করা
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৩, দুপুর ৩:২৩ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৩, দুপুর ৩:২৩ সময়
টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষ উদ্ধার, নতুন যে তথ্য পাওয়া গেল ছবি : সংগৃহীত
আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে ডুবোযান টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন প্রকৌশলীরা। একইসঙ্গে টাইটানে আরোহীদের অনুমিত দেহাবশেষও উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

বুধবার (১১ অক্টোবর) মার্কিন কোস্টগার্ডের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংস হওয়া টাইটানের কিছু অংশ সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের একটি বন্দরে নেওয়া হয়েছে। আর অনুমিত মানব দেহাবশেষ চিকিৎসা কর্মকর্তারা বিশ্লেষণ করে দেখবেন।

গত ১৮ জুন সমুদ্রের তলদেশে ঐতিহাসিক টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যান পাঁচ আরোহী। ছোট আকারের ডুবোযানটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। দুর্ভাগ্যজনকভাবে ডুবোযানটি বিস্ফোরণ হলে পাঁচ আরোহীরই মৃত্যু হয়। একই সঙ্গে অন্তর্মুখী চাপের কারণে ভেঙে টুকরো টুকরো হয় ডুবোযানটি।

নিহতরা হলেন- পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ব্রিটিশ ব্যবসায়ী হ্যামিশ হার্ডিং (৫৮), ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুরি পল অঁরি নাজোলে (৭৭) এবং মার্কিন সাবমেরিন সরবরাহকারী কোম্পানি ওশানগেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টকটন রাশ (৬১)।

প্রসঙ্গত, সমুদ্র-পর্যটনে ডুবোযানটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। এর আগেও অনেকে এই ডুবোযানে চড়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন। উত্তর আটলান্টিক মহাসাগরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৮০০ মিটার (১২৪৬৭ ফুট) নীচে আছে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা