ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন, তেমনি রাজনীতির হাল ধরবেন বলে আশাবাদ
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৩৪ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৩৪ সময়
তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আব্বাস ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন, তেমনি রাজনীতির হাল ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, তারেক রহমান নতুন নতুন চিন্তা-চেতনার মাধ্যমে দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন।


বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতা-কর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


মির্জা আব্বাস বলেন, দেশের জন্য খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন। তিনি একজন শিক্ষিত অভিভাবক, সকল দল এটা স্বীকার করে। এমনকি তুলনাহীন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।


তিনি আরও বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন দলমত সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবার অবিভাবক তিনি। অতীতে কাউকে নিয়ে এত কখনও দোয়া আয়োজন হতে দেখিনি। সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া সকলের প্রার্থনা হোক তিনি ফিরে আসুক।


এছাড়াও মির্জা আব্বাস বলেন, যারা সংস্কারের কথা বলে, তারা প্রকৃত অর্থে সংস্কার কী তা বোঝে না। তাদের কাছে সংস্কারের মানে কেবল ক্ষমতায় পৌঁছানো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস