আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। তিন দিনের সফরে ১৬ অক্টোবর বাংলাদেশে আসবেন। এ সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আফরিন আক্তার দুই দেশের সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়ে কথা বলবেন।
বাংলাদেশ সফরের সময় আফরিন আক্তারের ১৭ অক্টোবর রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।
চলতি বছরে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে গত মে মাসে তিনি বাংলাদেশে এসেছিলেন।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন