ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

ইবার কিন্তু ওইযিবো—সিলেটের দর্শকদের উদ্দেশে আমির

দ্বিতীয়বারের মতো সিলেটের হয়ে বিপিএল মাতাবেন মোহাম্মদ আমির। সর্বশেষ ২০২৩ সালে যখন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলেন তখন সিলেট
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৭ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৭ সময়
ইবার কিন্তু ওইযিবো—সিলেটের দর্শকদের উদ্দেশে আমির ছবি : সংগৃহীত

দ্বিতীয়বারের মতো সিলেটের হয়ে বিপিএল মাতাবেন মোহাম্মদ আমির। সর্বশেষ ২০২৩ সালে যখন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলেন তখন সিলেট স্ট্রাইকার্স নাম ছিল। এবার সেই নাম বদলে হয়েছে সিলেট টাইটানস। দলটির সঙ্গে সরাসরি চুক্তি করেছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার।


এর আগেও বিপিএলে বেশ কয়েকটি নামে খেলেছে সিলেটে। তবে কোনোবারও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তাদের। এবার সেই আক্ষেপ ঘোচানোর ইঙ্গিত দিয়েছেন আমির। এক ভিডিও বার্তায় জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার। আমির চ্যাম্পিয়ন হওয়ার বার্তাটি দিয়েছেন সিলেটি ভাষায়। ৩৩ বছর বয়সী বাঁহাতি পেসার বলেছেন, ‘আমরা হক্কল সিলেটি, আমরা টাইটানস। ইবার কিন্তু ওইযিবো...।’


আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল।


টুর্নামেন্টে নামতে মুখিয়ে আছেন জানিয়ে আমির বলেছেন, ‘হ্যালো, আমি মোহাম্মদ আমির। এবারের বিপিএলে সিলেট টাইটানসের হয়ে খেলতে সত্যি মুখিয়ে আছি। দলের সঙ্গে যোগ দিতে আর অপেক্ষা সইছে না। আপনাদের (দশর্ক) সমর্থন এবং ভালোবাসা আমাদের কাছে সবকিছু। চলেন, এবার বড় কিছু অর্জন করি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু