ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গোপালগঞ্জে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যাবসা প্রতিষ্ঠানে চুরি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪টি ব্যাবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের ৪টি স্বাক্ষরিত
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১২ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১২ সময়
গোপালগঞ্জে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যাবসা প্রতিষ্ঠানে চুরি ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪টি ব্যাবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের ৪টি স্বাক্ষরিত ১৪ লক্ষ টাকার চেক এবং ব্যাবসা প্রতিষ্ঠানে নগদ ২৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 


সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াপদার হাট বাজারে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেকট্রনিকস ও মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে। 


সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদার বলেন, আমার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষাধিক টাকার মোবাইল কার্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজ চুরি হয়ে গেছে। 


ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, আমার দোকানে থাকা ১৪ লক্ষ টাকার স্বাক্ষরিত ব্যাংকের চেকসহ নগদ অর্থ নিয়ে যায়। 


ওয়াপদার হাট বাজারে দায়িত্বে থাকা নৈশপ্রহরী সমর আলী বলেন, গভীর রাতে এই বাজারে একটি পিকআপ এসেছিল। পরে পিকআপে থাকা লোকজন পিকআপটির চাকা মেরামত করছিল। আমি ভাবছিলাম পিকআপটি নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আমি ঘুমিয়ে পড়ি। এরপর কী হয়েছে আমি বলতে পারবো না। 


ওয়াপদার হাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, আমাদের বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনাটি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আশা করি প্রশাসন তদন্ত করে অতি দ্রুত প্রকৃত চোরদের আইনের আওতায় আনবে। 


কোটালীপাড়া থানার এসআই মো. মামুন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। সেখানে পুলিশ গিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস