ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

শান্তিচুক্তির একমাসের মাথায় ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ

শান্তিচুক্তির একমাসের মাথায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৫০ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৫০ সময়
শান্তিচুক্তির একমাসের মাথায় ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ ছবি : সংগৃহীত

শান্তিচুক্তির একমাসের মাথায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালের দিকে এ সংঘর্ষ শুরু হয়। এরইমধ্যে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করা হয়েছে।  এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণেই হামলার শিকার হোন তারা।  এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ হামলা করেছে বলে অভিযোগ তাদের। 


পুলিশ বলছে, ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদেরও ৭-৮ জন আহত হন। তবে সংঘর্ষের কারণ জানান যায়নি। এখনও থমথমে নিউমার্কেট, গ্রীনরোড এলাকা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আইডিয়ালের শিক্ষার্থীদের।


মারামারি বন্ধ ও 'ভ্রাতৃত্ববোধ' গড়ে তোলার লক্ষ্যে একমাস আগে 'শান্তিচুক্তি' করেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। 


সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার