ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা

নাটোরে পৌঁছেছে ঢাকায় হত্যার শিকার মা-মেয়ের মরদেহ, দুপুরে দাফন

ঢাকার মোহাম্মদপুরে হত্যার শিকার মা মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ নাটোরের গ্রামের বাড়িতে পৌঁছেছে।
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:২ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:২ সময়
নাটোরে পৌঁছেছে ঢাকায় হত্যার শিকার মা-মেয়ের মরদেহ, দুপুরে দাফন ছবি : সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরে হত্যার শিকার মা মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ নাটোরের গ্রামের বাড়িতে পৌঁছেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে শহরের বড়গাছা এলাকার মরদেহ এসে পৌঁছায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিহতেরা একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী এবং মেয়ে। গতকাল ৮ নভেম্বর সোমবার  সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বাসার গৃহকর্মী আয়েশা তাদের হত্যা করে পালিয়ে যায়।


পুলিশ জানায়, গৃহকর্মী আয়েশা নামে পরিচয় দিয়েছিলেন এবং হত্যার পর নাফিসার স্কুলের পোশাক পরে বাসা থেকে পালিয়ে যান। 


নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। নাফিসার বাবা আজিজুল ইসলাম, উত্তরার সানবিমস স্কুলে শিক্ষকতা করেন।


মা মেয়ের মরদেহ নাটোরের বাড়ি বড়গাছায় এসে পৌঁছালে এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জোহরের নামাজের পরে তাদের জানাজা শেষে দাফন করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ