ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে মেট্রোরেল কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মেট্রোরেলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য অবিলম্বে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা। একইসাথে, দ্রুত সরকারি বিধিবিধান
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:০ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:০ সময়
চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে মেট্রোরেল কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মেট্রোরেলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য অবিলম্বে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা। একইসাথে, দ্রুত সরকারি বিধিবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক কথিত ‘বিশেষ বিধান’ বাতিল করে এই বিধিমালা প্রকাশ করার আহ্বান জানান তারা। 


মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দিয়াবাড়ি মেট্রোরেল ভবনের সামনে ৯ম থেকে ২০তম গ্রেডে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা তাদের এই কর্মসূচিতে বলেন, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও ৯শ'র বেশি নিয়মিত কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা তৈরি হয়নি। 


২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে কর্মীরা দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু চাকরি-বিধিমালা না থাকায় তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স, গ্রুপ-ইনস্যুরেন্সসহ বিভিন্ন আর্থিক সুবিধা এবং পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। 


কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর একটি খসড়া চাকরি-বিধিমালা প্রস্তুত করা হলেও বিতর্কিত ‘বিশেষ বিধান’ যুক্ত রাখাই ১৩ বছরেরও বিধিমালা চূড়ান্ত হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত মেট্রোরেলের সব কার্যক্রম স্বাভাবিক রেখে আন্দোলন চালমান থাকবে বলেও জানান তারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ