ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

বরিশালে ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তার অভিযোগ

বরিশালের বাবুগঞ্জে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপি নেতাকর্মীদের
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪৭ সময়
বরিশালে ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তার অভিযোগ ছবি : সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপি নেতাকর্মীদের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


রোববার (৭ ডিসেম্বর) দুপুরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তাকে ঘিরে 'ভুয়া ভুয়া' স্লোগান দেয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।


এ প্রসঙ্গে আসাদুজ্জামান ফুয়াদ গণমাধ্যমকে বলেন, আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য একটি চীনা কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ আসে। তবে এখানে জেলা-উপজেলার কথা বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে। তবে ফুয়াদের সঙ্গে হেনস্তার অভিযোগ অস্বীকার করা হয়েছে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে।


পরে এ ঘটনায় উদ্বেগ জানিয়ে সামাজিক মাধ্যমে নিজ ফেরিফায়েড আইডিতে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সেখানে তিনি মন্তব্য করেন, 'দেশের রাজনীতি হোক যুক্তির মাধ্যমে, গায়ের জোরে নয়'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস