ঢাকা | |

২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ— জানালেন ব্রিটিশ হাইকমিশনার

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ— এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ— জানালেন ব্রিটিশ হাইকমিশনার ছবি : সংগৃহীত

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ— এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।


রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫' অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।


সারাহ কুক বলেন, ২০২৯ সালের পরও বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাকসহ প্রায় ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। এটি বাংলাদেশের রপ্তানি খাতের বৈচিত্র্য ও স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে। তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত প্রমাণ করে যে যুক্তরাজ্য দীর্ঘ মেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আগ্রহী।


এ সময় দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ব্রিটিশ হাইকমিশনার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল