ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

গ্রিভস-রোচ বীরত্বে উইন্ডিজের অবিশ্বাস্য ড্র

ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৫৩১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয়ের সম্ভাবনা জাগিয়েও নতুন
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৮ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৮ সময়
গ্রিভস-রোচ বীরত্বে উইন্ডিজের অবিশ্বাস্য ড্র ছবি : সংগৃহীত

ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৫৩১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয়ের সম্ভাবনা জাগিয়েও নতুন কীর্তি গড়তে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের পর সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকলেন জাস্টিন গ্রিভস।


আগের দিনের ৪ উইকেটে ২১২ রান নিয়ে শেষ দিনে ব্যাটিং শুরু করেন ১১৬ রানে অপরাজিত থাকা শাই হোপ আর ৫৫ করা জাস্টিন গ্রিভস। ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি হাকিয়ে ১৪০ রান করে হোপ যখন আউট হন তখন ২৬৮ রানে পঞ্চম উইকেট হারায় ক্যারিবিয়ানরা।


এরপর লাইম লাইট কেড়ে নেন গ্রিভস। ২২৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নিয়ে লড়াইটা জমিয়ে তোলেন এই অলরাউন্ডার। তাকে দারুন সঙ্গ দেন পেসার কেমার রোচ। ফিফটি তুলে নেন ৩৭ বছর বয়সি এই ক্রিকেটারও। তবে শেষ পর্যন্ত গ্রিভস ২০২ আর রোচ অপরাজিত থেকেন ৫৮ রানে, ম্যাচ নিষ্পত্তি হয় ড্র'য়ে।


এর আগে, প্রথম ইনিংস ২৩১ ও দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪৬৬ রান করে ইনিংস ঘোষণা করেছিলো নিউজিল্যান্ড। অপরদিকে, নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।


আগামী বুধবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু'দল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক

ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক