ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

টঙ্গীতে ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তি নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুঁড়িকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৩ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৩ সময়
টঙ্গীতে ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তি নিহত ছবি : সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুঁড়িকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকায় ফ্লাইওভারের সিঁড়িতে এই ঘটনা ঘটে।


নিহত ব্যক্তি বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোডে ‘আপন নীড়’ নামে ভাড়া বাসায় থাকতেন এবং ঢাকার কেরানীগঞ্জে একটি বিদ্যুৎ ট্রান্সমিটার তৈরীর কারখানায় স্টোর অফিসার হিসেবে কাজ করতেন।


পুলিশ জানিয়েছে, তিনি টঙ্গীর বাসা থেকে কর্মস্থল কেরানীগঞ্জে যাওয়ার সময় ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা উপর্যুপরি ছুঁড়িকাঘাত করলে তিনি আহত হন। আশপাশে থাকা কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।


লাশে একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের ছোটভাই ইদ্রিসুর রহমান বলেন, ‘আমার বড় ভাই কর্মস্থলে যাচ্ছিলেন, তখন ছিনতাইকারীর ছুঁড়িকাঘাতেই তিনি নিহত হয়েছেন। আমরা ন্যায় বিচার চাই।’


টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো: আতিকুর রহমান জানিয়েছেন, নিহতের লাশ মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’