ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পারফর্মিং
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৯ সময়
২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পারফর্মিং আর্টস ইনস্টিটিউটে ফিফা এই ড্র সম্পন্ন করে। যেখানে ৪টি করে দল নিয়ে করা হয়েছে ১২টি গ্রুপ। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের।


বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে জি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। আর ব্রাজিল আছে গ্রু সিতে। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপ সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে, বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনের গ্রুপ এইচ। তাদের সঙ্গে একই গ্রুপে আছে—কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।


এদিকে, ড্র শেষে আর্জেন্টিনা কোচ স্কালোনি বলছেন, অস্ট্রিয়া ভালো দল, যারা বাছাই পর্বে খুব ভালো করেছে। আমি আলজেরিয়ার প্রধান কোচকে ভালোভাবেই চিনি, এবং আমি জানি তারা কীভাবে খেলে। কঠিন প্রতিদ্বন্দ্বী হবে কারণ তাদের খেলোয়াড়দের মধ্যে হিংস্রতা রয়েছে। সত্যি বলতে জর্ডান সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই।


আর ব্রাজিল কোচ অ্যানচেলোত্তি বলেছেন, আমার মনে হয় বিশ্ব সুন্দর কিছু ম্যাচ দেখবে। ড্র তো ড্রই, এখানে সহজ দল বা গ্রুপ বলে কিছু থাকে না। আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে যাওয়ার চেষ্টা করবো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ