বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাথা নত করে কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে আজ বাংলাদেশ গণতন্ত্রের মহাসড়কে যাত্রা শুরু করেছে, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজ মাঠে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ওয়ান-ইলেভেনের সময় তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নির্যাতন করে খালেদা জিয়াকে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব করলে তিনি দেশের কথা ভেবে দেশ ছেড়ে চলে যাননি।
দোয়া মাহফিলে দলের নেতাকর্মী ও মাদারাসা পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজসহ অনেকে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন