ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করা চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: শিল্প উপদেষ্টা

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করে দেয়া শিল্প-কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এক্ষেত্রে বিনিয়োগ দরকার বলে
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়
ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করা চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: শিল্প উপদেষ্টা ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করে দেয়া শিল্প-কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এক্ষেত্রে বিনিয়োগ দরকার বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না। এজন্য বিনিয়োগ আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।


শুক্রবার (৫ ডিসেম্বর) কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে নতুন মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।


শিল্প উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার দেশের যে অবস্থা করে গেছে তা থেকে স্বাভাবিক অবস্থায় আনতে অনেকটা সময় লেগেছে। নতুন করে শিল্প-কারখানা প্রতিষ্ঠার জন্য বিডা ও শিল্প মন্ত্রণায়ের উদ্যোগে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ চলছে। হয়তো আমরা থাকবো না কিন্তু আমাদের কাজের ফলাফলে আপনারা নিশ্চয়ই খুশি হবেন।


তিনি আরও বলেন, চিনিকলটির আধুনিকায়ন এবং আখ মাড়াই ও চিনি উৎপাদন যন্ত্রপাতি প্রতিস্থাপনের বিএমআরআই প্রকল্পটি (আধুনিকায়ন) অচিরেই কার্যক্রম শুরু করবে। আমি আশা করেছিলাম আজই বিএমআরআই চালু হবে। পরে জানলাম, কিছু কাজ বাকি আছে। তবে কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে অচিরেই এটি কার্যক্রমে ফিরিয়ে আনা হবে। খুব দ্রুত আমরা প্রকল্পটি চালু করবো।


এছাড়াও আখচাষি, কৃষক এবং অস্থায়ী শ্রমিকদের সমস্যা সমাধান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ইতোমধ্যে বাস্তবসম্মত পাঁচ বছরের রোডম্যাপ হাতে নিয়েছে বলে জানান শিল্প উপদেষ্টা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা