ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’

আগামী ১০ থেকে ২২ ডিসেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘বিজয় বইমেলা ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৮ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৮ সময়
১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’ ছবি : সংগৃহীত

আগামী ১০ থেকে ২২ ডিসেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘বিজয় বইমেলা ২০২৫’  আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)।


আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


প্রতিদিন দুপুর ২টা থেকে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। ছুটির দিন সকাল ১১টা থেকে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। ১০ ডিসেম্বর বিকেল ৪টায় হবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।


মেলার আয়োজকরা জানান, আমরা বইকে সর্বজনীন এবং সবসময়ের সঙ্গী হিসেবে দেখতে চাই। এই মেলা কেবল বই কেনাবেচার বাণিজ্যিক আয়োজন নয় বরং এটি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশ গঠনে এক ঐতিহাসিক পদক্ষেপ।


দেশের খ্যাতনামা সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলো ইতোমধ্যেই মেলায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া, মেলায় থাকছে শিশুদের জন্য বিশেষ আয়োজন, মুক্তিযুদ্ধের তথ্যচিত্র প্রদর্শন, ঐতিহ্যবাহী সংগীত এবং লেখক-পাঠকের সরাসরি মতবিনিময় সভা।


আয়োজকরা আশা প্রকাশ করেন, বিজয়ের মাসে এই বইমেলা একটি জাতীয় পাঠ-আন্দোলনে রূপ নেবে, যা আগামী দিনের শিক্ষিত ও উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার