ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

চাটমোহরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মন্ডলের। বুধবার (৩
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
চাটমোহরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছবি : সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মন্ডলের। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে পাবনার চাটমোহর থানা পুলিশ গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে আটক করে। গ্রেপ্তার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে।


জানা গেছে, ২০১৪ সালে মানিক মন্ডল নিজ এলাকার জনৈক এক নারীকে ধর্ষণ করে এলাকা থেকে পালিয়ে যান।


পরে ভুক্তভোগী ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। এরপর পাবনার আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানি শেষে মানিক মন্ডলকে যাবজ্জীবন সাজা দেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের জয়দেবপুর এলাকায় পরিচয় গোপন করে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন মানিক।


এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে চাটমোহর এসআই আওলাদ হোসেনের নের্তৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে বুধবার রাতে আটক করে। পরে আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, ঘটনার পর থেকে মানিক মন্ডল এলাকা ছেড়ে চলে যান। দীর্ঘদিন তিনি পরিচয় গোপন করে পালিয়ে ছিলেন।


অবশেষে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা